slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

বেঁচে থাকা

একটা সাঙ্কেতিক চিহ্নের মতোই দোপেঁয়াজা গেনজাম

ঝড়ের রাতেও  জঙ্গলে মহীরূহ বাস করে 

আমরা পৃথিবীর টিকেট কেটে বাংলাদেশে ঢুকেছিলাম

আমাদের হারানো যাবে না

আমরা হেরে গিয়েও এ কথাই বলব

যদিও বিজ্ঞান আমাদের জানায় মানুষ আসলে হেরে যায় না

মরে যায়

বেঘোরে ঘোরে অঘোরে সঘোরে চাঘরে হাঘরে

ফলে মরে যাওয়াটাই ফ্যাক্ট

জিতে যাওয়া কিংবা হেরে যাওয়া নয়

তবে কি বেঁচে থাকাটা ফ্যাক্ট নয়?

বিজ্ঞান জানায়, আসলে বেঁচে থাকাটা নিয়তি

কালেভদ্রে মানুষ বেঁচে থাকে

 

12345
Total votes: 63

মন্তব্য

জাহিদ হাসান-র ছবি

বিজ্ঞান দেহি মাথার উপরে দিয়া গেল ... দাদা!!!!!!

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

 সবখানে বিজ্ঞানরে আইল মাপতে ডাকে কেন? আর কুনু আমিন নাই?

যূথচারী-র ছবি

ঝড়ের রাতেও  জঙ্গলে মহীরূহ বাস করে 
আমরা পৃথিবীর টিকেট কেটে বাংলাদেশে ঢুকেছিলাম
আমাদের হারানো যাবে না

আজ তো বাংলাদেশের জয়ের দিন। ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ইন্ডিয়াবধ, সমুদ্রে মায়ানমার বধের পর ওদিকে ইন্ডিয়ার হাইকমিশনারও বিড়ালের মতো মিনমিন করে বলছেন- মামলায় কাম নাই, আসো আমরা গল্পগুজব করে বিষয়টি মিটিয়ে ফেলি। সূত্র


রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু, কেউ নেই শূন্যতা-
আকাশে তখন থমকে আছে মেঘ,
বেদনাবিধুর গীটারের অলসতা-
কিঞ্চিৎ সুখী পাখিদের সংবেদ!
আজাদ-র ছবি

কি কচ্চিস, টিকেট কেটে ঢুকেও নিয়তির দোপেঁয়াজা?

আমাদের ভালবাসাই উন্মোচনের প্রাণ ...

টিকেটের কথাটা ঠিক না। আমরা টিকেট কেটে আসি নাই...আমাদের ধাক্কা দিয়ে পৃথিবীতে ফালানো হইছে...আসা-যাওয়ার কোনো অধিকার ছাড়াই...


বাকী যা কইলা সব হক কথা!

টিকেটের কতা ঠিক না, তুই কেমনে জানলি? বিজ্ঞান কি আমাগো জর্মের আগের ও পরের পরের কতা জানাইতে পারছে?

ইমরান ফিরদাউস-র ছবি

 

ইমরান ফিরদাউস

মন্তব্য