slideshow 1 slideshow 2 slideshow 3

You are here

ধাওয়া পাল্টা ধাওয়া সরাসরি সম্প্রচার হবে চোখ রাখুন নিউজ চ্যানেলে

হরতাল মানে ধ্বংস, হরতাল মানে অর্থনৈতিক ধস, হরতাল মানে এক দিন পিছিয়ে যাওয়া পৃথিবীর মানচিত্র ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে, হরতাল মানে আত্মহত্যা, হরতাল মানে সমস্ত জাতির ধস ও পতন নামা । এই সমস্ত কথা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়, কারন এই সমস্ত সমস্যা আমাদের দেশে হয় না আর যদি তাই হতো তাহলে কখনই এই দেশে হরতাল এর ডাক দিন এর পর দিন অব্যাহত থাকতো না, তাই এ গুলো সমস্যা বাংলাদেশ ব্যতীত প্রতিটি দেশের জন্য প্রযোজ্য, কারন অন্যান্য দেশে এই সমস্ত নুংরামি হয় না । আমাদের দেশে হরতাল মানে এক দিন বেশি ছুটি পাওয়া, হরতাল মানে নিজের স্বার্থ পূরণের জন্য অপরের ক্ষতি ডেকে আনা, হরতাল মানে শিক্ষা, ব্যবসা এবং জনসাধারণ কে এক দিন না খাইয়ে রাখা, হরতাল মানে সারা দিন বাসায় বসে নিউজ চ্যানেল এ লাইভ অ্যাকশান দেখা, হরতাল মানে সকালে চা এর আমেজ পত্রিকায় জনসাধারণের দুর্গতি পড়ে মেটানো । এই দেশের রাজনীতি অন্ধ এবং অন্ধকারে রাখতে চায় দেশ এবং দেশের জনগণকে, তাই তো এই দেশের উন্নতি এখনও সুনিশ্চিত নয়। আর এর প্রধান কারন হচ্ছে হরতাল । এই পৃথিবীতেই, এক প্রান্তে সীমাহীন কর্ম ও মেধাবী মানব গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কি ভাবে মানুষ কে বাঁচিয়ে রাখা সম্ভব, সর্ব অত্যাধুনিক ঔষুদ আবিষ্কার করে । আর এই একই পৃথিবীতে্, অন্য এক প্রান্তে, সীমাহীন কর্ম ও মেধাবী মানব গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কি ভাবে মানুষ কে মারা সম্ভব, সর্ব অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করে । তাহলে ভেবে দেখুন তো আমরা কন কর্ম ও মেধাবী মানব গোষ্ঠী আর কন প্রান্তে বসবাস করছি । কেন হরতাল একান্ত অস্ত্র হবে সরকার কে প্রতীবাদ করার জন্য। মূর্খ দেশের নাগরিক আমরা তাই আমাদের কিছু হয় নাই আর হবে ও না, কারন এক বার ভেবে দেখুন বিরোধী দল যখনি হরতাল ডাকে তা সাথে সাথে পালিত হয়, আর তাই হচ্ছে, উভয় দলের সমর্থকরাই জানেন যে হরতাল কতটুক ক্ষতি ডেকে আনে দেশ আর দেশের জনগণ এর জন্য তা জানার পরে ও কিভাবে সমর্থন করছে এই দেশের জনগণ এই অবান্তরিক কার্যকলাপ গুলি কে । পৃথিবী সব কয়টি দেশ সর্ব উত্তম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের দেশকে পৃথিবীতে অন্যতম এক দেশ প্রমাণ করার জন্য, কিন্তূ আজ আমরা আমাদের ই সমালোচনা করেই সময় পাইনা (যে ভাবে আমি এই পত্রিকায় করছি)। এই দেশে এত বড় বড় উপদেষ্টা, সচিব, বিজ্ঞানী এবং মেধাবী ও বিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা থাকার পরে ও কেন সমাধান হচ্ছে না । একটি দেশ এবং দেশের জনগণ কে পরিচালনা করার জন্য একটি সিস্টেম এর প্রয়জন হয় আর ঐ সিস্টেম গুলি আমরা বানাই, এর মধ্যে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কি ভাবে বানাচ্ছি আমাদের সিস্টেম। আজ মানুষ মানুষ কে মেরে ফেলছে, আজ মানুষ মানুষ কে পুড়িয়ে ফেলছে, যারা এই সমস্ত নুংরামি করাচ্ছে আর যারা এই সমস্ত নুংরামি করছে তারা এক বার ভেবে দেখুন যাকে মেরেছেন তার বাবা মাকে, তার সন্তান ইস্ত্রিকে, কে দেখবে আর তার পরিবার পরিজনকে, কে সহযোগিতা করবে, অবশ্যই বিরোধী দল ও সরকার নয় ।

জনগন কে দৃষ্টি আকর্ষণ করে “সরকার এবং বিরোধী” দল এর কাছে আমার একটি প্রশ্ন ঃ ২৪ ঘণ্টা হরতাল ডাকলে সরকারী রাজস্ব ক্ষতি হয় কত টাকা যদি উভয় দলই এর উত্তর জানেন তাহলে বন্ধ করুণ দেশ কে পঙ্গু করার মন্ত্র । প্রতিটি সমস্যার মধ্যেই লুকীয়ে থাকে তার সমাধান, আর এই সমস্যার সমাধান বের করার জন্য হরতাল নয়, একটু চিন্তা করতে হবে আর ভাবতে হবে তাহলেই খুজে পাবেন তার সঠিক সমাধান – যেমন ঃ আপনি রাস্তায় যে কন এক জনসাধারণ কে ধরে ইচ্ছে মত গালা গালি করেন, তার পর তার ফিরতি ব্যবহার কেমন হবে? তা আমাকে আর এখানে উল্লেখ করতে হবে না, কারন তা আপনি নিজেই বুঝতে পেরেছেন এবং জানেন । অসংখ্য পত্রিকায় বিক্রি হচ্ছে ইলিয়াস আলী কে নিয়ে নানান বিজ্ঞাপন, এক জন গুম হওয়ার বিনিময় যদি ৫ দিন হরতাল আর কিছু নির্দোষ মানুষের মর্মান্তিক মৃত্যু হয় তাহলে এই দেশের গতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং তার সাথে সাথে আমরা নষ্ট করছি আগামি প্রজন্মের রাজনীতি । চলছে বিজ্ঞাপন প্রতিযোগিতা কেউ বানিয়ে সাজিয়ে, কেউ উলট পালট করে, কখনো সরকার কে নিয়ে, কখনো বিরোধী দল কে নিয়ে, কিন্তূ সমাধান আজ পর্যন্ত নেই । প্রথম আলো প্রকাশ করেছে – বাংলাদেশ প্রশাসনিক সংস্থা এক হাজার দুই শত বার অভিযান চালিয়েছে, মুখ্য বিষয় এটা না যে কতো বার অভিযান চালিয়াছে মুখ্য বিষয় হল কি কি অভিযান চালিয়েছে, আর কেন অভিযান এর পরে ও সমাধান নেই ।

12345
Total votes: 130

মন্তব্য

লিখা টা অনেক বাস্তব ও ভাল হয়েছে...

চমৎকার লেখা, আজ আমাদের দেশে তাই হচ্ছে আমি আপনার লেখার সাথে একমত

এই সমস্ত কথা পত্রিকায় প্রকাশ করার অতি জরুরি, কারন পর্যাপ্ত তথ্য আছে এই আর্টিকেল এ

আজ আমন ই কথা বলার মত লক দরকার

জাহিদ হাসান-র ছবি

 আমি পর্যাপ্ত (!) তথ্য গুলা ধরতে পারতেছিনা ভাই, একটু সাহায্য করা যায়? 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

reaz.ali-র ছবি

ধন্যবাদ জাহিদ হাসান ভাই...... আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

আগে বুঝতে হবে যে কামার এর কাজ কুমার দিয়ে হয় না। তাই সবাই সবার লেখা পরতে পারে না। আপনি আপনার প্রোফাইল এ দিয়েছেন - বলব কেন? আপনি কে? তাই আপনি কি ধরনের লোক তা বুঝার আর বাকি নেই। আমার লেখা পরার মত আপনার মাথা এখনও হয় নাই।

তার পর ও আমার নৈতিক দায়িত্ব এবং আমার কর্তব্য বলেন - কি তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবো আর কি ধরতে পারেন নাই।


রিয়াজ আলী

CEO - Real Universe
Website Designer & Developer
Admin of Bangladesh Taekwon-Do Federation
Advisor RA Design Center

জাহিদ হাসান-র ছবি

 হে জনাব। 
আপনি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। ইহা সর্বজনীন ব্লগ। কেউ খাইলেই হইল মনোভাব নিয়া ব্লগিং করা যথেষ্ট কুরুচিকর। এখন কিছু জ্ঞানের কথা হুনেন। আপনার এই লেহার লাস্টে একখান কমেন্ট মারছিলাম। মনে লয় সেইটা আম্মের দৃষ্টিগোচর হয়নাই। 

যাই হোক নতুন আইছেন নীতিমালা ডা একটু পইড়া নিবেন। ঐখান থেইকা আমি একটু কোট করি। 

"৯. ব্যক্তির কাজ বা লেখা বা পোস্টের সমালোচনা করা যাবে, কিন্তু লেখায় বা পোস্টে ব্যক্তির প্রাইভেসী লঙ্ঘন বা ব্যক্তিমানুষকে আক্রমণ করা যাবে না।"
 

আপনার বাংলা বুঝার খ্যামতা থাকলে নিশ্চই বুইঝা নিছেন। আমিও আপনেরে কইতে পারতাম আপনার মাথা নাই দেইখাই আপনে আমার প্রশ্নের জবাব না দিয়া ভাইগা গেসেন। কিন্তু আমি সেইটা বলসি? 
বলিনাই। 
তো আর কি... মুঞ্চাইলে উত্তর দিয়েন, আমার মত নাদান না বুঝলেও ইহা(!) সবার জানা দরকার। 
ধইন্যা। 
 

 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

জাহিদ হাসান-র ছবি

 জনাব আরেকটা বিষয় উল্লেখ করা হয় নাই। 
এই বস্তু বহু আগে সামুতে প্রকাশিত

যা উন্মোচনের নীতিমালার সাথে যায় না। একটু সতর্ক থাকার আহবান রইল। 
@সইত্য ইউনাভ্ররসের ছি ই ও। 

আর কি কি জানি । ( আপনার একটা বায়োডাটা দেওয়া যায় দাদা? তাইলে আর আপনে কি তা সবাইরে বার বার বলতে হইত না) 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

reaz.ali-র ছবি

আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উন্মোচন এর নীতিমালা জানিয়ে।
ভাল কিছু বলেছেন আমাকে আজ থেকে চোখে রাখলাম আপনাকে, এই ব্লগ (উন্মোচন) এ ...... ......

 

ধন্যবাদ

রিয়াজ আলী
 

জাহিদ হাসান-র ছবি

 জি মহামান্য
আমাকে আবার অনেকেই চোখে রাখতে পছন্দ করে। 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

ভাইডি, হরটাল না হইলে কি আমরা খাইবার পাই?

আজাদ-র ছবি

উন্মোচনে স্বাগতম।

আপনার বক্তব্য যেটুকু বুঝলাম, তা হচ্ছে হরতাল খারাপ। এতো অনেক পুরোনো কথা। হাসিনাও কয় খালেদাও কয় সাগরেতরাও কয়।

উপায় কি?

আমাদের ভালবাসাই উন্মোচনের প্রাণ ...

আপনাকে ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি

একটা নয় অসংখ্য উপায় আছে, শুধু এতোটুক করতে হবে উভয় দলের মূল উদ্দেশ্য সামনে রেখে কথা বলতে হবে । আর ও কিছু কথা যা ব্লগ এ বলা যাবে না ।


ধন্যবাদ
রিয়াজ আলী
 

আজাদ-র ছবি

উভয় দলেরই মূল উদ্দেশ্য চুরি আর লুটপাট করা। এই উদ্দেশ্য সামনে রেখেই তারা কথা ও কাজকাম করে। আর আপনার না বলতে পারা কথা আমরা জানতে পারবো কিভাবে?

আমাদের ভালবাসাই উন্মোচনের প্রাণ ...

উভয় দলেরই মূল উদ্দেশ্য চুরি আর লুটপাট করা। আপনার কথার সাথে এক মত। কিন্তূ এ ভাবে বলবেন না কথা একটু ঘুরায়া বলেন যেমন জুতা ভিজায়া মারেন। উভয় দলেরই মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ এর কল্যন করা, তাহলে কেন আপনারাই হরতাল, চুরি এবং লুটপাট অব্যাহত রেখেছেন।



রিয়াজ ভাই এর আর কিছু লেখা আছে যদি রিয়াজ ভাই ও গুলো পোস্ট করেন তাহলে বুজতে পারবেন।

 

সোহেল
হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
ঢাকা, বাংলাদেশ - ১০০০

ভাবছিলাম আপনারা তফসির দেবার সময়ে ধারাবাহিকতা রক্ষা করবেন, মানে প্রথমে prince তারপর Jubayer তারপর Neyaj তারপর আপনে, যাইহোক ওনারা নাহয় ভবিষ্যতের জন্য তোলা রইলেন। আপনাকে পচুর ধন্যবাদ।

পর্যাপ্ত পরিমাণ তথ্য বহুল এই লেখাটার মধ্যে একটা গভীর দর্শনের ছাপ আছে। পড়ে খুব উজ্জীবিত বোধ করছি...আর বার বার কবি সবুজ তাপসের কথা মনে পরে যাচ্ছে! বিজ্ঞান! বিজ্ঞান!

জাহিদ হাসান-র ছবি

দাদা

এই বিজ্ঞানের মাইরি বাপ , হগল সময় হ্যার হ্যাপা দেক্তে অয়!!!! 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

হ এই কবি ভদ্রলোকের পচুর হ্যাপা। পাক্কা দুইটা ঘণ্টা নষ্ট করতে হৈল তার লাইগা। তার সাক্ষাতকার দেখছেন নি। তার ভাষ্যমতে পলিটিকাল কথা যারা কবিতায় সরাসরি বলে তারা কবি না ( সেমন আইয়ুব খানের কথা ইত্যাদি যারা বলছেন)। এই কাড়নে আমাদের ৬০-৭০ দশকের কবিদের কবিত্ব উনি ছাটাই করে দিছেন। তবে উনি জীবনানন্দকে কবি ভাবেন কারণ জীবনানন্দ ৭১ অনেক পরে মারা যাইয়াও (?!) তার কবিতাকে রাজনীতি দ্বারা কুলষিত করেন নাই। 

আজাদ-র ছবি

কবি "সবুজ তাপস" জানতে মঞ্চায়...

মনে পড়ে যায় কবি শফিকুল ইসলাম (http://unmochon.net/blog/1009) কে।

আমাদের ভালবাসাই উন্মোচনের প্রাণ ...

"পড়ুন কবি সবুজ তাপসের নামে"
কবি সবুজ তাপস হচ্ছেন আলট্রা-মডার্ন লোকায়ত ফিলসফি বা অত্যাধুনিক লোকায়ত দর্শন: দৃষ্টান্ত-বাদের জনক/পিতা। সুদূর চাডিগাঁয়ে কোনও তরু-ছায়াতলে উনি নবুয়ত প্রাপ্ত হন। 
দৃষ্টান্ত-বাদ কি জানতে এইটা পড়ুন।
দৃষ্টান্ত-বাদীরা আস্তিক নয়, নাস্তিকও নয়, কিন্তু ধার্মিক। তাদের ধর্মগ্রন্থঃ 'মঙ্গলবার্তা'।

দৃষ্টান্ত-বাদী গদ্য ও পদ্য রচনা করার মাধ্যমে উনি বাংলাসাহিত্যকে নবযৌবন দান করেন। উনার জিনিসপত্র সর্বময় বিরাজিত, বিশেষত বাংলাব্লগ -পারে তো  উপচায়ে পড়ে অবস্থা! তথা, দৃষ্টান্ত-বাদী ভাষায়ঃ 'বঙ্গসাহিত্যরে মোরা করেছিনু পোয়াতি'। সামু, শব্দনীড়, সবার ব্লগ, ব্লগপোষ্ট, ওয়ার্ডপ্রেস, বিডিনিউজ২৪ব্লগ
আপনার ডিসিহিলের মেমরিটা তাজা থাকতে থাকতে এইটা পড়ে নিতে পারেন।

ইতিমধ্যেই উনার দর্শন বেশ খ্যাতি লাভ করেছে এবং প্রাকৃতিক নিয়মেই উনার আশেকে মুরিদানরা চতুর্ময় উনার প্রচারনা করছেন। অনেককে আবার উনি মৃদু বকাঝকাও করেছেন উনার গুড় তত্ত্ব  নিজেদের নামে চালিয়ে দেবার দায়ে।
সামান্য খ্যাতির বিড়ম্বনা আর কি! এরমধ্যে উল্লেখযোগ্য দুইজন হলেন: শাহিনুর শায়লাতানভীর মাসুদ(ইনিই উন্মোচনে আমাদের তানভীর সাহেব -লাইসেন্স বিহীন প্রচারক)। প্রথমে উল্লেখিত আশেকে মুরিদান' (নব্যার্থেঃ কবিতা এ্যক্টিভিষ্ট) তো এমনই ভক্ত যে কবির নামে উইকিতে আইডি পর্যন্ত খুলে বসেছেন। বেগমের পরিচালিত একখানা সাইট আছে, যেখানে  শূন্য দশকের প্রভাবশালী কবিদের কবিতা বিষয়ক পচুর কথামালা কপি-পোষ্ট করা হয়েছে। হেথায় কবি তাপসের পাশাপাশি আরও অমোদ-দায়ক কবিরা আছেন। কথা দিচ্ছি, দেখলেই ভাল লাগবে। এখানে
পাশাপাশি, কবি সবুজ তাপসের নিজ প্রযোজনায় ‘সাইকেল’ নামে একখানা দৃষ্টান্ত-বাদী চলচ্চিত্রও নির্মিত হয়েছে:।খবর

রিয়াজ আলী ভাই সাহেবের জুতা ভিজিয়ে মারার গভীর দর্শনের সাথে 'মঙ্গলবার্তা'র একধরনের যাদুবাস্তবিক(!?) যোগাযোগ আছে খুব সম্ভব। দুটো পড়ার সময়ই এক ধরনের গভীর দর্শন আমাকে যেন গ্রাস করে নেয়। তাই বলছিলাম।


**************শফিকুল ইসলামের জন্য*******************
‘উন্মোচনরে খোঁজো না তুমি বহুদিন- কতদিন আমরাও তোমাকে
খুঁজি নাকো;- এক ব্লগের নিচে তবু- একই  পারে
আমারা অনেকে আছি; পৃথিবীর পুরোনো জাতীয় কবিরা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?
................তবু, তুমি যদি সত্যি কবি হোতে চুপচাপ পাঠক হতাম আমি

কোনও এক নিরিবিলি স্নন্ধ্যায় দুপুরে বা মধ্যরাতে ডব্লিউডব্লিউডব্লিউ উন্মোচন ডটকমের পারে।
 

কারেকশান,
দৃষ্টান্ত-বাদ কি জানতে এইটা পড়ুন।
আপনার ডিসিহিলের মেমরি তাজা থাকতে থাকতে এইটা পড়ে নিতে পারেন।
 

আজাদ-র ছবি

শ্যাষ হাসতে হাসতে শ্যাষ!!!

এতো দেখি বিজ্ঞানের খনি!! কই ছিল এতকাল??

আমাদের ভালবাসাই উন্মোচনের প্রাণ ...

reaz.ali-র ছবি

আপনি Diplomatic খুব ভাল বুঝেন......... যাই হক, অপেক্ষা করেন সামনে অনেক Diplomatic লেখা চোখের সামনে আসবে। “বাসায় থাকলে খুন – বাইরে বের হলে গুম”

ধন্যবাদ
রিয়াজ আলী
 

আপনি লিখুন। আমরা পড়ছি।

আজাদ-র ছবি

আশা করি, কোন Diplomatic করেই লাভ হবে না। reaz.ali ভাই কঠিন তথ্যবহুল Diplomatic লেখা দিয়া এইসব Diplomatic এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।

“বাসায় থাকলে খুন – বাইরে বের হলে গুম” পড়ার অপেক্ষায়।

আমাদের ভালবাসাই উন্মোচনের প্রাণ ...

পর্যাপ্ত পরিমাণ তথ্য তুলে ধরা হয়েছে এই লেখায়, আমরা আশা করবো আপনি এই লেখা ধারাবাহিক ভাবে দেশ ও জনগণের উদ্দেশ্য প্রকাশ করে যাবেন। এই সমস্ত কথা পত্রিকায় প্রকাশ এর যোগ্যতা রাখে কে না - এই লেখায় অনেক কেছু আংশিক ভাবে খুলে বুঝান হয়েছে তাই আমি মনে করে এটা জনগণ এর কাছে বিশাল ভূমিকা রাখবে।


সোহেল
হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
ঢাকা - বাংলাদেশ - ১০০০

জাহিদ হাসান-র ছবি

" আপনি এই লেখা ধারাবাহিক ভাবে দেশ ও জনগণের উদ্দেশ্য প্রকাশ করে যাবেন"
এক লেখা বার বার??? 
@ শক্ততার প্রকৌশলী জনাব সোহেল
( ভাই আপনার অফিসের পুরা ঠিকানাটা  দিবেন না? )

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

জাহিদ হাসান-র ছবি

 উন্মোচনে স্বাগতম। 
লেখা বিষয়ে বিজ্ঞজনেরা মতামত দিবে, এই অধম তার বৃত্তের বাইরে। 

আপনি দয়া করে নীতিমালাটি পড়ে নিবেন। 

অফ দ্যা টপিকঃ সামনে কি কোন নির্বাচনে অংশ নেওয়ার প্রয়াস আছে নাকি ? 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

এইডা কিছু হইলো? খামাখা...

জাহিদ হাসান-র ছবি

 

..................................................

মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি

মন্তব্য