অথবা প্রাণেশ স্যারের মতোই পৃথিবীর রঙ কালো
বিকেলের রোদ যেভাবে তোমার চুলে এঁকে দেয় বিষাদের ছায়া
দূরে হেঁটে যাওয়া মানুষেরা নিতান্তই অপরিচিত
অথচ তোমাকে চিনবার প্রত্যাশায় পকেটস্থ চিনে বাদামগুলো মুখস্থ হয়ে যায়
আমরা তবু বিকেলের রোদের মতোই একে অন্যের হৃদয়ে হামাগুড়ি খাই
এই যে দূরের অচেনা লোক তারও ভালোবাসা আছে
আছে না বলা ম্যালা কথা, গুপ্তধন চুরির ছেলেমানুষী প্রত্যাশা কিংবা কোনোটাই নাই
হতাশায় বিবর্ণ হতে হতে মুষড়ে পড়া মানুষের মতো তার কোনও কথা নাই
তবু সন্ধ্যা এলে আমরা অন্ধকারে কাঁদি কিংবা কাঁদি না। তাই তুমি তুমার কাছে ফিরে গেলে আমি আমার কাছেই রয়ে যাই
তখন অচেনা লোকের মতোই পরিচিত মিথ্যাচার
আমাদের ঘিরে ধরে।
মন্তব্য
হতাশায় বিবর্ণ হতে হতে মুষড়ে পড়া মানুষের মতো তার কোনও কথা নাই
-চমৎকার !
ঘিরে ধরে।
..................................................
মাঝে মাঝে পিপাসা বোধ হচ্ছে
গন্তব্যহীন পথ, তপ্ত রদ্দুর
নগ্ন পায়ে হাটছি আমি
তোমার লেখা আগের মতো জমতেছেনা, ঘটনা কী?
রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু, কেউ নেই শূন্যতা-
আকাশে তখন থমকে আছে মেঘ,
বেদনাবিধুর গীটারের অলসতা-
কিঞ্চিৎ সুখী পাখিদের সংবেদ!
মন্তব্য