লিখেছেন: মারুফ মুস্তাফা আযাদ • প্রকাশকাল: 24 মার্চ 2012 - 1:09অপরাহ্ন
এ দেশটা আসলে এখন কোন পথে চলেছে? গনতন্ত্র, প্রজাতন্ত্র, রাজতন্ত্র নাকি কর্দমতন্ত্র? কর্দমতন্ত্রটা বোধকরি বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এই তন্ত্রের বৈশিষ্ট্য হল দেশের সবচেয়ে গুরুত্বপুর্ন লোকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ন জায়াগাতে বসে দেশের সাধারন মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা অপচয় করে দেশের উন্নয়নের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে শুধু একজন অন্যজনের উপর কাদা এবং ততোধিক পঙ্কিল বস্তু ছোড়ছুড়ি করে নিজেরাই নিজেরদের কলুষিত করতে থাকেন।